মেঘনায় লঞ্চডুবি, ১৩৯ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত আরও ১৯ টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট লাশের সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে।বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার প্রথম আলো অনলাইনকে বলেন, এ পর্যন্ত মোট ১৩১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকাল থেকেই রুস্তম ও হামজা যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধারকারী জাহাজ দুটি ডুবে যাওয়া লঞ্চটিকে তীরে নিয়ে এনেছে।দুর্ঘটনার পর সাঁতরে তীরে ওঠা দুলাল দেওয়ান জানান, তাঁর ধারণা লঞ্চটিতে অন্তত ৩০০ যাত্রী ছিল। সাঁতরে ও বিভিন্ন উপায়ে তীরে উঠতে পেরেছে অন্তত ৫০-৬০ যাত্রী। তাঁর এ তথ্য প্রকৃত যাত্রী সংখ্যার কাছাকাছি হলে শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।এমভি শরীয়তপুর-১ নামের লঞ্চটি গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে তিন শতাধিক যাত্রী নিয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে কাঁচিকাটা লঞ্চঘাট থেকে আরও শতাধিক যাত্রী ওঠে। রাত আড়াইটার দিকে গজারিয়ায় চর রমজান বেগ এলাকায় পৌঁছালে একটি মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়।