মেঘনায় শাপলা তুলতে গিয়ে নৌকাডুবিতে চারজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের খালে শাপলা তুলতে গিয়ে আজ সোমবার নৌকাডুবিতে চার শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা উপজেলার নলচর গ্রামের আলী মিয়ার মেয়ে সাজেদা (৬), আখি (৪), রাত্রি (৩) ও সাজেদার ফুফাতো ভাই শহীদ (৭) বাড়ির পাশের খালে শাপলা তুলতে যায়। একপর্যায়ে শহীদ ও সাজেদা নৌকার এক মাথা থেকে শাপলায় টান দিলে হঠাত্ নৌকাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চার শিশুর মৃত্যু হয়। প্রতিবেশী সাহানা এ দৃশ্য দেখে পরে নিহতদের পরিবারের কাছে জানায়। মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, নিহত শহীদ ঢাকা থেকে নলচর গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।