মেঘরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘের কোনো দশ থাকে না, দেশ থাকে না দেশের থাকে মেঘদেশের মাথায় মেঘেরা সব বাড়ায় উদ্বেগ;মেঘের কোনো দশ থাকে না, দেশ থাকে না দেশের থাকে মেঘঅনেক রূপের ঘেরাটোপে বিদেশ থেকে আসে‘বড্ড সময় কম’ বলে মেঘ আষাঢ় হয়ে বসেমেঘের অনেক লম্বা হাত আর বড় বড় নখ পাএই মেঘ দেখা যায়, তবু ধরাছোঁয়া যায় না;মেঘ সাদা মেঘ নীল—মেঘ কাল মেঘ লালমেঘ জানে কূটনীতি আর প্রেমের ধূম্রজাল।এ দেশজুড়ে বহুরূপী মেঘ—সাদা কালো মেঘ নীল তোমার চিবুকে যখন ক্ষত—রক্তজবার মতো তিল; হেই—সহসা মেঘের বিরুদ্ধে রোদ, দাঁড়াবেই দাঁড়াবেই!