মেঘালয়ে বাস দুর্ঘটনায় ২২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈয়ন্তিয়া পার্বত্য জেলায় আজ বুধবার সকালে একটি যাত্রীবাহী বাস পর্বতের গভীর খাদে পড়ে গেলে ২২ জন নিহত হয়েছে। বাসটি ত্রিপুরার দিকে যাচ্ছিল। দ্য হিন্দুর খবরে বলা হয়, আজ ভোর রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে দুর্ঘটনা সংঘটিত হয়। মেঘালয়-আসাম সীমান্তের কাছে তামসেং গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটি আসামের গুয়াহাটি থেকে মেঘালয়ের আগরতলার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় বাসটি ৮০ ফুট নিচে পড়ে যায়। জৈয়ন্তিয়া পার্বত্য জেলার পুলিশপ্রধান এম কে ডিখার বলেন, ঘটনাস্থল থেকে ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত ছয়জনকে স্থানীয় খেলিহরিয়াত কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আরও লোকজনের নিহত হওয়ার শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বাসে আটকে পড়াদের উদ্ধারে তত্পরতা চালাচ্ছে জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।