মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুকুল সাংমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘালয়ের ২১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুকুল এম সাংমা। আজ মঙ্গলবার সাংমা তাঁর ৪৫তম জন্মদিনে মুখ্যমন্ত্রী হিসেবে এই শপথবাক্য পাঠ করেন।গভর্নর আর এস মুশাহারি রাজভবনে মুকুল সাংমাসহ আরও তিনজনকে শপথবাক্য পাঠ করান। অন্য তিনজন হলেন স্বতন্ত্র এ টি মণ্ডল, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির জে এ লিংদহ এবং বিন্দম এম লাপাং। তাঁদের মধ্যে লাপাং ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন।শপথ নেওয়ার আগে সাংমা জানান, তিনি মন্ত্রিপরিষদের তালিকা কংগ্রেসের শীর্ষ পর্যায়ে অনুমোদন করানোর জন্য আগামীকাল বুধবার দিল্লি যাবেন।