মেজাজ খাট্টা শাহরুখের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রা ওয়ান-এর আকাশছোঁয়া সাফল্যে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন শাহরুখ খান। মাঝখানে হুট করে এক আইনি নোটিশ এসে মেজাজ করে দিল খাট্টা। ঝামেলার মূলে সাড়া জাগানো ডন ছবির পরবর্তী পর্ব ডন ২। অমিতাভ বচ্চন অভিনীত ডন ফাটাফাটি ব্যবসা করার পর শাহরুখ অভিনীত পুনর্নির্মিত ডন মুক্তি পায়। মূল ছবির নির্মাতা প্রতিষ্ঠান নরিম্যান ফিল্মসের অনুমতি নিয়েই এক্সেল এন্টারটেইনমেন্ট পরের ছবিটি তৈরি করে। এখন নরিম্যান দাবি করছে, দ্বিতীয় পর্ব নির্মাণে তারা অনুমতি দেয়নি। এ ব্যাপারে আপত্তি জানিয়ে ওই প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অন্য যাঁদের কাছে নরিম্যান আইনি নোটিশ পাঠিয়েছে, এর মধ্যে ডন ২-এর ‘ডন’ শাহরুখও আছেন।ছবিটি ডিসেম্বরে বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়ার কথা। জি-নিউজ।