মেট্রো লাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের রাস্তা-উদ্যানে প্রায়ই নাটক ও বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত থাকতে দেখা যায় জনপ্রিয় মুখ সুমাইয়া শিমুকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্বে স্নাতকোত্তর এই অভিনেত্রী অকপটে জানালেন তাঁর নগরজীবন সম্পর্কে। কথা বলেছেন আলী আসিফকাজের ফাঁকেঠিক জমিয়ে আড্ডা দেওয়ার সময় কই? তবে মাঝে মাঝে বন্ধুরা সবাই মিলে পছন্দের রেস্তোরাঁয় বসে ধুমসে আড্ডা দিই। শুটিং না থাকলে বাড়িতেই চলে লাগামহীন আড্ডা। খেতে যাই পছন্দ অল্প তেলে রান্না করা খাবার। খুব বেশি তেল আর মসলাযুক্ত খাবার এড়িয়ে চলি। বেশির ভাগ সময় গুলশান ও বনানী এলাকার রেস্তোরাঁয় যাই। এগুলোর মধ্যে পছন্দের রেস্তোরাঁ স্পিড ফায়ার, পিৎজা হাট ও দেজাভু।ঘোরাফেরা বেড়ানোর ইচ্ছে হলে পরিবারসুদ্ধ চলে যাই কোনো ফাইভ স্টার হোটেলে। বাসার কাছাকাছি হওয়ায় দি ওয়েস্টিনের পুলসাইডে ও হোটেল র‌্যাডিসনে বেড়াতে যাই। কেনাকাটা শুটিংয়ে দেশের বাইরে গেলে কেনাকাটা সেরে ফেলি। ঢাকার পিঙ্ক সিটিতে যাই প্রায়ই। গুলশান ১ ও ২ নম্বরের ডিসিসি মার্কেটেও এটা-ওটা কেনার জন্য যাওয়া হয়। তবে এখনো গাউছিয়া মার্কেটে যাওয়ার লোভ সামলাতে পারি না।স্বাস্থ্যকুশলঠিক মেপে মেপে খাবার না খেলেও মাছের পেটিটা, মাংসের চর্বিটা এড়িয়ে চলি। তার পরও শরীরের অবাঞ্ছিত মেদ ঝরাতে প্রতিদিন আধাঘণ্টা হাঁটি। চেষ্টা করি নিজের দৈনন্দিন কাজগুলো নিজের হাতে করতে।নগর ফ্যাশনক্যাজুয়াল পোশাকই অনেক বেশি ফ্যাশনেবল। নিজের রুচি আর পছন্দমাফিক আরামদায়ক যেকোনো পোশাকই ফ্যাশন করার জন্য বেছে নেওয়া প্রয়োজন।ঢাকা আমার ঢাকানতুন ঢাকাতে বাস করলেও পুরান ঢাকার এলাকাগুলো আমার সবচেয়ে পছন্দের। পুরান ঢাকায় সব সময়ই একটা উৎসব উৎসব আমেজ পাওয়া যায়। ওদের পাড়া-মহল্লায় এখনো যৌথ পরিবার রয়েছে, যা আদি ঢাকার মানুষের মধ্যকার ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ ও এলাকাপ্রীতির কথাই মনে করিয়ে দেয়। জীবন থেকে নেওয়াভালোবাসার শহর ঢাকা। অভিনয়ের খাতিরে ঢাকার বস্তিবাসীদের জীবন দেখতে হয়েছে বেশ কবার। কাছ থেকে দেখা মানবেতর জীবন যাপন করা এই মানুষগুলোর কষ্ট আমাকে মাঝে মাঝে পীড়া দেয়। বদলে যাকনগরের আর দশটা মানুষের মতো আমিও এই নগরের যানজট আর লোডশেডিংয়ের অত্যাচারে অতিষ্ঠ। এই দুই উপদ্রব না থাকলে নগরজীবনটা আরও মজা করে কাটাতে পারতাম।