মেট্রো লাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ থেকে শুরু করে টিভির পর্দায়, সবখানেই তাঁর সুদীপ্ত পদচারণ। সুনিপুণ অভিনয়শৈলী আর প্রখর ব্যক্তিত্বের ছটায় এখনও তিনি মুগ্ধ দর্শককুলের চোখে স্বপ্নের আলপনা এঁকে চলেছেন। জন্ম তাঁর ঢাকায়। বেড়ে উঠেছেন এই শহরের রূপ-রসে। গুণী এই শিল্পী তাঁর নগরজীবনের ভালো লাগা-মন্দ লাগা সবকিছু নিয়েই কথা বললেন ঢাকায় থাকির কাছে। নাগরিক জীবনের বেশ কিছু অনুষঙ্গ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন অর্ক আসিফকাজের ফাঁকেএখন আর আড্ডা দেওয়ার সময় পাই কই? তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টিএসসিতে সারা দিন আড্ডা দিতাম। আর সন্ধ্যা হলেই জমে উঠত মহিলা সমিতিতে আড্ডা। সে সময় টিভি বলতে কেবল বিটিভিই ছিল। আমরা যারা একসঙ্গে থিয়েটার করতাম, সবাই মিলে রামপুরা টিভি ভবনের ক্যানটিনেও কথার খই ফোটাতাম। তবে এখন মাঝেমধ্যে গুলশানের কোরিয়ানা রেস্তোরাঁয় গিয়ে বন্ধুরা মিলে জমিয়ে আড্ডা দিই।খেতে যাইপুরান ঢাকার বাকরখানি আমার অনেক পছন্দের। ওখানকার সুতলি কাবাব আর পায়াও আমার অসম্ভব প্রিয়। আর ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানির লোভ সামলানোই মুশকিল।বেড়ানোর অবসরনগরজীবনের গ্লানি ঘোচাতে মাঝেমধ্যে সময় পেলেই গাজীপুরে যাই। আশুলিয়া যখন প্রথম জমে উঠল, তখন ওদিকটায় যাওয়া হতো। নৌকায় চড়ার শখ হলে চলে যেতাম নারায়ণগঞ্জের ফতুল্লায়।কেনাকাটাশপিং খুবই কম করি। সচরাচর দেশি তাঁত বা সুতির কাপড়ই পরা হয়। এখনকার পোশাকগুলো দেশি দশের কোনো একটির কাছ থেকে ডিজাইন করিয়ে নিই। তবে এবার ঈদে তাঁতঘর নামের একটি দোকান থেকে শাড়ি কিনেছি। প্রসাধনী কিনতে নিয়মিত যাওয়া পড়ে ধানমন্ডির প্রিয় ও আলমাস সুপার শপে।প্যাশনআমার প্যাশন ক্রিকেট। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই আমরা তিন-চারজন বন্ধু মিলে ঢাকা স্টেডিয়ামে বসে ক্লাব ক্রিকেট দেখতাম। আমার খেলাপ্রীতির কথা জাতীয় দলের অনেক বিখ্যাত খেলোয়াড়ই জানেন। হলিক্রস কলেজে পড়ার সময় সফট বল খেলতাম আর ভিকারুননিসা স্কুলে পড়ার সময় খেলতাম ভলিবল। এখনো সময় পেলেই খেলা দেখতে বসে পড়ি।নগর ফ্যাশনঢাকার বেশ কিছু ফ্যাশন হাউস নিজস্ব একটা ফ্যাশনরীতি পরিচিত করেছে। এর মধ্যে দেশি দশের বাংলার মেলা, রঙ, কে ক্রাফট, বিবিয়ানা, সাদাকালো উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে নগর ফ্যাশনে। এগুলোর পাশাপাশি ফ্যাশনে গাউছিয়া বা চাঁদনী চকের অবদানও কম নয়।ঢাকা আমার ঢাকাআমি ঢাকার একজন মানুষ। শৈশব থেকে এখন পর্যন্ত ঢাকাই আমার প্রিয় শহর। তবে ঢাকার কোনো রাস্তাই এখন আমার পছন্দের নয়। স্কুলে পড়ার সময় মগবাজার, মিন্টো রোড, সিদ্ধেশ্বরী, শাহবাগ এলাকা অনেক সুন্দর ছিল। সে সময় আবাসিক এলাকা হিসেবে ধানমন্ডিটা বেশ লাগত। তবে বুয়েটের সামনের রাস্তাটা আমার এখনো অনেক সুন্দর লাগে।তবে ঢাকাকে কি আদৌ মেট্রোপলিটন সিটি বলা যায়? মেট্রোপলিটন সিটিতে নাইটলাইফ থাকে। এখানে কোনো রাতের জীবন নেই। কলকাতার কোনো কফি শপে বসে রাতে আড্ডা দেওয়া গেলেও এখানে সেটা একেবারেই অসম্ভব। মেট্রোপলিটন শহরে রাতে বাস সার্ভিস চালু থাকতে হয়। সেখানে মেয়েরাও ইচ্ছে হলে ঘুরে বেড়াতে পারে। আর আমাদের এখানে রাতের বেলা পার্কে বা রাস্তায় একা নামলেই চোখে মলমের ডলা খেতে হবে, নয়তো ছিনতাইকারীর কবলে পড়তে হবে। শহরে নাগরিকদের নিরাপত্তাটা নিশ্চিত করা দরকার। নইলে গুটিকয়েক মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আমাদের রাতের ঢাকা। দামি ক্লাব অথবা পানশালার আলো-আঁধারি পরিবেশ আর নাইট ক্লাবের উচ্ছৃঙ্খলতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আমাদের তথাকথিত মেট্রোলাইফ।বদলে যাকঢাকাকে অবশ্যই বিকেন্দ্রীকরণ করতে হবে। সব সংস্থার প্রধান অফিস ঢাকায় রাখার কী দরকার? এখানে বাচ্চাদের খেলার জায়গা নেই, খেলার মাঠ নেই, সুস্থ একটা পার্ক নেই। অথচ রাস্তার কিনার ঘেঁষে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে শপিং মল।তরুণ কণ্ঠএখনকার তরুণদের জন্য আমার মায়া হয়। কোনো কাজ নেই; সারা দিন ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোনে ডুবে থাকে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রমটা জরুরি। একাডেমিক জীবনের বাইরেও যে একটা দুনিয়া আছে, সেটা তারা বোঝেই না। কবিতা লেখা, আবৃত্তি করা, নাটকে অভিনয় করা, গান গাওয়া, নৃত্যচর্চা—এগুলোতে কেমন জানি অনেক পিছিয়ে এখনকার তরুণেরা।