এ সময়ের তরুণদের কাছে জনপ্রিয় এক নাম হূদয় খান। এই সংগীত তারকার জন্ম ঢাকা শহরেই। তাঁর শৈশব-কৈশোর কেটেছে পুরানা পল্টনে। শতভাগ ফ্যাশনদুরস্ত হূদয় খানের নগর জীবনের ভালো লাগা-মন্দ লাগার কথা উঠে এসেছে ‘ঢাকায় থাকি’তে।ঘোরাফেরাআমার দাদাবাড়ি ঢাকা জেলারই নবাবগঞ্জের কলাকোপা-বান্দুরা এলাকায়। তাই শহরের কাছে কোথাও ঘোরার ক্ষেত্রে দাদাবাড়ি যাওয়া হয় বেশি।খেতে যাইবাইরের খাবারের ক্ষেত্রে ইন্ডিয়ান ফুডে আমার আগ্রহ আছে। তবে পুরান ঢাকার খাবারের কথা বলতে হলে নাজিরাবাজারের মামুনের বিরিয়ানি আমার খুবই প্রিয়।রাতের ঢাকারাতের ঢাকা তো অসাধারণ! ড্রাইভ করতে আমার ভালো লাগে। তাই রাতের বেলা এই শহরের ফাঁকা রাস্তায় মাঝেমধ্যে বেরিয়ে পড়ি।স্বাস্থ্যকুশলহাঁটতে পছন্দ করি। আমি মগবাজারের যেখানে থাকি, সেই এলাকাটা খুবই সুন্দর। এলাকায় হাঁটি। আর এলাকার পাশেই রমনা উদ্যানের পাশের সড়কে হাঁটাহাঁটির পরিবেশ চমৎকার। সেখানেও হাঁটতে চলে যাই।বদলে যাকঢাকার প্রধান সমস্যা হচ্ছে যানজট। আমি মনে করি, দুটি বিষয় অনুসরণ করা হলে নগরের যানজট কমতে পারে। প্রথমত, সবাইকে লেন মেনে গাড়ি চালাতে হবে। দ্বিতীয়ত, ঢাকার চারপাশে ফ্লাইওভার করা হলে যানজট পরিস্থিতি উন্নতি হতে পারে।তরুণ কণ্ঠসবার প্রতি আমার একটাই কথা, যখন-যেখানে-যে অবস্থায় থাকি আমরা যেন একটু পরিচ্ছন্ন থাকি। দেখা যায়, আমরা রাস্তাঘাটে কিছু একটা ফেলে দিলাম। এই কাজ করা ঠিক নয়। সবকিছু নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। সবাই পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রাখলে, আমাদের প্রিয় ঢাকা শহরটা আরও সুন্দর হয়ে উঠবে।সাক্ষাৎকার: মিল্লাত হোসেন