মেট্রো লাইফ রাখি
পুরো নাম মাহবুবা ইসলাম রাখি। জন্ম ঢাকায়। শৈশব পার করেছেন টিকাটুলীতে। কৈশোর কেটেছে ধানমন্ডি আর মোহাম্মদপুরে। সম্প্র্রতি জয় করেছেন ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১০’-এর মুকুট। রাখির নগরজীবনের কথা শুনেছেন আলী আসিফ।কাজের ফাঁকেকোচিং আর ক্লাসের ফাঁকে সময় পেলেই বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ি। কখনো কেএফসি, কখনো ধাবায় গিয়ে আড্ডা দিই। আর দলবেঁধে ধানমন্ডি ৯ ও ১১ নম্বর সড়ক যে কতবার চষে বেড়িয়েছি, তার হিসাব নেই।খেতে যাইপছন্দসই যেকোনো খাবারই আমি মন ভরে খাই। পুরান ঢাকার হাজির বিরিয়ানি, ঢাকাই বোরহানি যেমন আমার প্রিয়, তেমনি চীনা খাবারের প্রতি ঝোঁকও প্রবল। তবে আমি সবচেয়ে বেশি পছন্দ করি চকলেট। চকলেট ছাড়া আমার চলেই না!কেনাকাটানির্দিষ্ট কোনো শপিং মলের প্রতি আগ্রহ নেই। আমি আসলে বেছে বেছে কিনতেই পছন্দ করি। তবে বাড়ির পাশে হওয়ায় জেনেটিক প্লাজা, মীনা বাজার, পিকিউএসে প্রায়ই যাওয়া হয়।খেলাধুলাস্কুলে পড়ার সময় কমনরুমে গিয়ে ধুন্দুমার বিলিয়ার্ড খেলতাম। এখন অবশ্য খেলা হয় না। কারণ, ঢাকার বিলিয়ার্ড জোনগুলো আমার কাছে নিরাপদ মনে হয় না।ভালো লাগামাঝেমধ্যে যখন পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায়, তখন ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে বেশি মিস করি আমার বড় ভাইকে। ও অস্ট্রেলিয়া থেকে এলে কী যে ভালো লাগে!বদলে যাকআমাদের দেশের বেশির ভাগ মানুষ নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত। তাই নগর উন্নয়নের ভাবনা তাদের ঘিরে হলেই ভালো। আর নগরবাসী যদি একটু ট্রাফিক আইন মানত, তাহলে হয়তো শহর আরও সুন্দর হতো।