মেট্রোরেল বিজয় সরণি দিয়ে হলে তেজগাঁও বিমানবন্দর ঝুঁকিপূর্ণ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত মেট্রোরেল বিজয় সরণির পাশ দিয়ে নির্মিত হলে তেজগাঁও বিমানবন্দরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। কারণ এখানে মেট্রো রেলপথ হলে বিমান উড়ার পথে দেয়ালের মতো বাধা তৈরি হবে। বিমানের উঠানামাতে তা একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে।জাতীয় সংসদে আজ মঙ্গলবার জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার এ কথা বলেন। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের আজকের অধিবেশন শুরু হয়। প্রধান বিরোধী দল বিএনপি আজও সংসদে অনুপস্থিত।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ১৯৯৮ সালে তত্কালীন আওয়ামী লীগ সরকার তেজগাঁও বিমানবন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে বিমানবাহিনীকে হস্তান্তর করে। এর পর থেকে এ বিমানবন্দরটি সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহূত হয়ে আসছে। এটি সম্পূর্ণ সচল বিমানঘাঁটি। এ স্থান থেকে বিমানবাহিনী ও সেনাবাহিনী যৌথভাবে সব ধরনের হেলিকপ্টার প্রশিক্ষণ ও জেট বিমান ও পরিবহনবিমান পরিচালনা করে থাকে।মন্ত্রী বলেন, এর বাইরে বিজয় সরণির পাশ দিয়ে এ মেট্রো রেললাইন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব নভোথিয়েটারের ক্ষতি হতে পারে। কারণ এ নভোথিয়েটারের পাশ দিয়ে মেট্রোরেল যাতায়াতের কারণে শব্দদূষণ হবে এবং ঝাঁকুনির কারণে ভবনটির কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে।ট্রাভেল এজেন্টের কাছে বিমানের পাওনা ১৯৯ কোটি টাকা: বিভিন্ন ট্রাভেল এজেন্টের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯৯ কোটি টাকা পাওনা রয়েছে। জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে জয়নাল আবদিনের এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের এ কথা জানান।নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সরকারি ও বেসরকারি সংস্থার ৩০টি উড়োজাহাজ চলাচল করে।বেসরকারি বিমান সংস্থার মধ্যে জিএমজি এয়ার লাইসেনসের নয়টি, ইউনাইটেড এয়ারওয়েজের সাতটি ও রিজেন্ট এয়ারওয়েজের দুটি উড়োজাহাজ চলাচল করে।মন্ত্রী জানান, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সরকারে শতভাগ মালিকানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১২টি উড়োজাহাজ চলাচল করে। এর মধ্যে বিমানের নিজস্ব আটটি এবং লিজ নেওয়া চারটি। মন্ত্রী জানান, চলতি বছরে দুটিসহ ২০২০ সালের মধ্যে বিমানের বহরে ১০টি নতুন প্রজন্মের উড়োজাহাজ যুক্ত হবে।