মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ চূড়ান্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ে কমিটির সভায় সংসদে উত্থাপিত এ বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সংসদের আসন্ন সপ্তম অধিবেশনেই এ আইনটি পাস হতে পারে বলে জানা গেছে।কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, মোহাম্মদ আমানউল্লাহ, এম এ মান্নান, আনোয়ার হোসেন, মুরাদ হাসান ও জেড আই এম মোস্তফা আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।