মেডিকেল কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কর্মকর্তা নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬০টি পদের জন্য ৬২৮ জন এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণগোপাল দত্ত প্রথম আলোকে বলেন, পরীক্ষা কক্ষে বিশৃঙ্খলা ও একাধিক অনিয়মের কারণে এ পরীক্ষা বাতিল করা হলো। পরে এ পরীক্ষা নেওয়া হবে।