মেডিকেল চেকআপের জন্য কাল সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নিয়মিত মেডিকেল চেকআপের জন্য কাল সোমবার ছয় দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি কাল রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির মেডিকেল চেকআপ সম্পন্ন হবে। রাষ্ট্রপতি আগামী ৪ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।রাষ্ট্রপতির প্রেস-সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ কথা বলা হয়েছে।রাষ্ট্রপতির সচিবেরা ও ব্যক্তিগত চিকিত্সক তাঁর সফরসঙ্গী হবেন। বাসস।