মেডিকেল ভর্তি-ইচ্ছুকদের কর্মসূচি আপাতত স্থগিত
মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক আন্দোলনরত শিক্ষার্থীরা ২৭ আগস্ট পর্যন্ত তঁাদের কর্মসূচি স্থগিত করেছেন। তবে ভর্তি পরীক্ষা না নেওয়ার সরকারি সদ্ধিান্ত বাতিল না করলে ২৭ আগস্ট থেকে তঁারা আবার আন্দোলন শুরু করবেন। আজ মঙ্গলবার শাহবাগে সড়ক অবরোধ কর্মসূচি পালনের পর আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কথা জানানো হয়।এর আগে আন্দোলনরত কয়েক শ শিক্ষার্থী সকাল নয়টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। এ সময় অভিভাবকেরাও তঁাদের সঙ্গে ছিলেন। পরে দুপুর দুইটা থেকে তঁারা শাহবাগ এলাকায় গিয়ে সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর ব্যস্ত এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন অফিস থেকে ঘরমুখো মানুষজন। সে সময় আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি জানিয়েছিলেন, সন্ধ্যার মধ্যে সরকারের উচ্চপর্যায় থেকে কেউ গিয়ে তঁাদের আশ্বস্ত না করলে সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করবেন তঁারা। তবে সরকারের তরফ থেকে এমন কেউ ঘটনাস্থলে যাননি। চার ঘণ্টা সড়ক অবরোধ শেষে সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারীরা ওই এলাকা ছেড়ে চলে যান। আন্দোলনরত এক শিক্ষার্থী শান্তনু কর প্রথম আলো ডটকমকে বলেন, কাল জাতীয় শোক দিবস। এরপর ঈদের ছুটি। সবকিছু বিবেচনা করে তঁারা আন্দোলন আপাতত স্থগিত রাখার সদ্ধিান্ত নিয়েছেন। তবে সরকার সদ্ধিান্ত বাতিল না করলে তঁারা আবারও আন্দোলন শুরু করবেন। শিক্ষার্থীদের দাবি, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা না নিলে বাংলাদেশ প্রকেৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। তঁাদের যুক্তি, এতে বৈষম্য সৃষ্টি হবে। তঁারা সরকারের কাছে সদ্ধিান্ত পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন। গতকালও মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেন।গত রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পরীক্ষাবিষয়ক নীতিনির্ধারণী সভায় পরীক্ষা ছাড়াই ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির সদ্ধিান্ত হয়।