মেডিকেলছাত্রী জেরিনা নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী মুন জেরিনা আবারিন (২০) নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। জেরিনার বন্ধু কাজী মহিউদ্দিনকে প্রধান আসামি করে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে তাঁর খালু হারুন অর রশিদ কমলাপুর রেলওয়ে থানায় মামলাটি করেন। মহিউদ্দিনকে আজ সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে রেলওয়ে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার প্রথম আলো ডটকমকে বলেন, জেরিনা হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কাজী মহিউদ্দিনের বাবা কাজী জসিমউদ্দিন ও মা শাহানা বেগমকে আসামি করা হয়েছে। তদন্তে বিষয়টির প্রমাণ পাওয়া গেলে এ দুজনকেও গ্রেপ্তার করা হবে।এসআই আলমগীর হোসেন আরও জানান, মহিউদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেরিনা নিহত হওয়ার ঘটনায় একেক সময় একেক ধরনের কথা বলছেন। খুব শিগগির সত্য ঘটনা বের করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।গত শনিবার সন্ধ্যায় রাজধানীর সেনানিবাস এলাকায় রেলক্রসিংয়ে বন্ধু মহিউদ্দিনের সঙ্গে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত হন উত্তরা উইমেন্স মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জেরিনা। পরে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।