মেডিকেলে ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তির সূত্রে এ খবর জানা গেছে। ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এমবিবিএস ও বিডিএসে ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে জানা যাবে। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন