মেডিকেলের ভুয়া প্রশ্নপত্র বিক্রি: ২১ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আটক ২১ জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার রাতেই মামলা করা হয়েছে। র্যাব-২-এর উপসহকারী পরিচালক লুত্ফর রহমান বাদী হয়ে শেরেবাংলা থানায় মামলাটি করেন।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া-উজ-জামান বলেন, আসামিদের রিমান্ডের আবেদন জানিয়ে আজ মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হবে।প্রসঙ্গত, র্যাবের পক্ষ থেকে গতকাল সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, ভুয়া প্রশ্নপত্র বিক্রি চক্রের ২০ জনকে র্যাব গ্রেপ্তার করেছে। তবে অরিন্দম নামের আরেকজনসহ মোট ২১ জনকে আসামি করে মামলা করা হয়।