মেডিকেলের সীমানা পেরোলেই ১০০ প্রতিষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সীমানা পেরোলেই দেখা যাবে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও প্যাথলজিক্যাল ল্যাবরেটরির সারি। হাসপাতালের প্রধান ফটক পার হলেই মেডিকেল পূর্ব গেট এলাকা, শহরের ধাপ, আরকে রোড ও কটকীপাড়ায় এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মেডিকেল মোড় থেকে বাংলাদেশ ব্যাংক মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে প্রধান সড়কের দুই ধারে শুধুই বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ল্যাবরেটরি। এসব প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ছেয়ে আছে দেয়াল ও ভবন।সিভিল সার্জন রেজাউল করিম জানান, রংপুর মেডিকেল কলেজের সীমানা পেরোলেই শ খানেক ক্লিনিক ও প্যাথলজি ল্যাবরেটরি। এসব প্রতিষ্ঠানের আকর্ষণ ও কদর বাড়াতে সাইনবোর্ডে মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকদের নাম ব্যবহার করা হয়।