সহযোগী অধ্যাপক, মেডিসিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসমস্যা: ইসিজিতে আমার মায়ের (৫৪) হার্টের সমস্যা ধরা পড়েছে। ইকো পরীক্ষায় কিছু ধরা না পড়ায় চিকিৎসক এনজিওগ্রাম করাতে বলছেন। এ অবস্থায় করণীয় কী?শহীদুল্লাহবেগমগঞ্জ, নোয়াখালীপরামর্শ: ইসিজিতে আপনার মায়ের হার্টের যে সমস্যা ধরা পড়েছে, তাকে বলা হয় Ischemic heart disease। এতে হূদ্যন্ত্রের রক্ত সরবরাহ কমে যায়। এ অবস্থায় আপনার মায়ের একমাত্র পরীক্ষা এনজিওগ্রাম। এই পরীক্ষায় তাঁর হূৎপিণ্ডের কোন ধমনিতে কতটুকু ব্লক আছে, তা ধরা পড়বে।সমস্যা: আমার বয়স ৫৯ বছর। কিছুদিন আগে আমি ইসিজি করাই। এতে আমার সামান্য সমস্যা ধরা পড়ে। এ কারণে চিকিৎসক আমাকে ইটিটি করাতে বলেছেন। কিন্তু পায়ের ব্যথার কারণে পরীক্ষা করাতে পারছি না। এ অবস্থায় আমি কী করতে পারি, তা জানালে কৃতজ্ঞ থাকব।মোহসিন আহম্মেদভেদেরগঞ্জ, শরীয়তপুরপরামর্শ: এ বয়সে ইসিজিতে যে ধরনের সমস্যা ধরা পড়ে, তা হলো হূদ্যন্ত্রের রক্ত সরবরাহ কমে যাওয়া। এ অবস্থায় এনজিওগ্রামই একমাত্র নির্ভরযোগ্য পরীক্ষা। সুতরাং, এনজিওগ্রাম করে আপনি পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন।