মেধাবীদের দেশ গড়ায় আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। বরিশালের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ কর্মকর্তাদের সঙ্গে আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বরিশাল জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয় ও বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফল ওয়েবসাইটে উন্মুক্ত করার মাধ্যমে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন।বরিশালে শতভাগ পাস করা সরকারি বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মানিছা জাহান ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে বছরের শুরুতে নতুন বই প্রদান এবং শিক্ষার সুন্দর পরিবেশ ও দ্রুত পরীক্ষার ফল প্রকাশ করায় অভিনন্দন জানায়। এ সময় বরিশাল তথা দক্ষিণাঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নের দাবিও করে ওই শিক্ষার্থী।একইভাবে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী সায়ান শাহরিয়ার এবং বরিশাল টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলামও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বরিশাল অঞ্চল সব সময়ই অবহেলিত। বরিশালসহ সারা দেশকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চাই। একসময়ের শস্যভান্ডার বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। আমরা এ অঞ্চলের উন্নয়নে কাজ করছি। বরিশালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দায়িত্ব বর্তমান সময়ের শিক্ষার্থীদেরই নিতে হবে।’ মেধাবী শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।এরপর প্রধানমন্ত্রী জিলা স্কুলে উপস্থিত সিটি মেয়রসহ অন্যদের সঙ্গে টেলিকনফারেন্সে অংশ নেন। বরিশাল বোর্ডের পুরো ফল প্রধানমন্ত্রীকে জানিয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক এ এস আরিফুর রহমান।