মেধার ভিত্তিতে বিচারক নিয়োগের দাবি রফিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক বিবেচনার বদলে মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক। দেশের বিচার ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এখন আইন দেখে নয় মুখ দেখে বিচার করা হয়। মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে আজ মঙ্গলবার একটি প্রতীকী আদালতের রায় দিতে গিয়ে রফিক-উল হক এ কথা বলেন। সব ধরনের নির্যাতন বন্ধে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে এ আদালত বসে। রায় ঘোষণা করতে গিয়ে রফিক-উল হক বলেন, আইন-বহির্ভূত নির্যাতন, বিচার-বহির্ভূত হত্যায় জড়িত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করা উচিত।রফিক-উল হক বলেন, কেবল পুলিশ নয় নানাভাবে নানা উপায়ে এ দেশের মানুষ নির্যাতনের শিকার। দেশের যেকোনো নির্যাতন বন্ধে বিচার বিভাগকে শক্তিশালী ও সম্পূর্ণ স্বাধীন করতে হবে। রাজনৈতিক বিবেচনায় বিচারপতিদের নিয়োগ না দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হলে বিচারব্যবস্থা শক্তিশালী হবে। দুই নেত্রীকে উদ্দেশে করে তিনি বলেন, ‘আপনারা দয়া করে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে ওঠে দেশের স্বার্থে কাজ করুন।’