মেয়র খোকার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম রোকসানা বেগম আজ মঙ্গলবার মামলাটি প্রত্যাহার করে খোকাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।মামলার বাদী মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান আদালতে আইনজীবীর মাধ্যমে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।বাদী বলেন, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের অনুমোদন প্রয়োজন। মামলাটি করার ক্ষেত্রে সরকারের অনুমোদন না থাকায় তিনি এটি প্রত্যাহারের আবেদন করেন।প্রসঙ্গত, গত ৮ এপ্রিল মামলাটি করা হয়। ২৭ মার্চ ঢাকা মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বলেছিলেন, ‘জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি স্বাধীনতার ঘোষক।’