মেয়র জাহিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র জাহিদ হোসেনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে এ-বিষয়ক তদন্ত সংস্থা। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী ১৩টি অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি পলাতক।আজ বুধবার ধানমন্ডিতে মানবতাবিরোধী অপরাধের তদন্ত সংস্থার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির সমন্বয়ক হান্নান খান ও সহসমন্বয়ক সানাউল হক সাংবাদিকদের সামনে তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করেন।প্রতিবেদনে বলা হয়, একাত্তর সালে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী রাজাকার হিসেবে জাহিদ হোসেন লুটপাট, অগ্নিসংযোগ, আটক, নির্যাতন, ধর্মান্তরকরণ, ধর্ষণ, হত্যা, গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বৃহত্তর ফরিদপুর জেলার নগরকান্দায় এসব অপরাধ সংঘটন করেন।রাজনৈতিক পরিচয় ও অবস্থান১৯৭০ সালের নির্বাচনে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট থেকে জাহিদ হোসেন জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন। পরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। সর্বশেষ নগরকান্দা বিএনপির সহসভাপতির পদে থেকে নগরকান্দা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পৌর মেয়র নির্বাচিত হন। তবে মেয়র হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি পলাতক। প্রেস ব্রিফিংয়ে তদন্ত সংস্থা জানায়, তদন্ত কর্মকর্তা সত্য রঞ্জন রায় এ মামলার তদন্ত করেন। ২০১২ সালের ১৬ এপ্রিল শুরু হয়ে আজ শেষ হয় তদন্ত। তদন্তকালে এ মামলায় ৭৮ জনের বেশি লোকের সাক্ষ্য নেওয়া হয়েছে। ৫০ জনকে সাক্ষী করা হয়েছে।তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী, জাহিদ হোসেন ১৯৭১ সালের ২১ এপ্রিল থেকে ৩০ জুলাই পর্যন্ত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেন। তদন্ত করতে গিয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে দেখা যায়, জাহিদ ফরিদপুরে আরেক মানবতাবিরোধী অপরাধ আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তদন্ত সংস্থা জানায়, আগামীকাল বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনটি রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে জমা দেওয়া হবে। জাহিদকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন করা হবে।