মেয়ে হলে ৫ হাজার রুপি অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কন্যাশিশুর ভ্রূণহত্যা বন্ধে নতুন একটি প্রকল্প চালু করল পশ্চিমবঙ্গ সরকার। এ প্রকল্পের আওতায় দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী কোনো পরিবারে মেয়ে জন্মালে ওই পরিবারকে এককালীন পাঁচ হাজার রুপি অনুদান দেওয়া হবে।পশ্চিমবঙ্গের নারী ও সমাজকল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্র গতকাল সোমবার রাজ্য সচিবালয় মহাকরণে সাংবাদিকদের এ কথা জানান।উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে কন্যাশিশুর সংখ্যা কমে যাওয়ায় ওই অঞ্চলের রাজ্য সরকারগুলো বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই আওতায় পশ্চিমবঙ্গ সরকার এককালীন অনুদানের ঘোষণা দিল। তবে ওই অর্থ ব্যাংকে জমা থাকবে কন্যাশিশুটির নামে। তার বয়স ১৮ বছর হলেই তোলা যাবে এ অর্থ। এদিকে ভারতের কেন্দ্রীয় নারীকল্যাণমন্ত্রী কৃষ্ণা তিরথ বলেছেন, ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যে কন্যাশিশুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে এই হার ১৩ শতাংশ। তাই ২৪ জানুয়ারি দেশজুড়ে কন্যাশিশু দিবস পালনের জন্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দেওয়া হয়েছে।