মেরিল-প্রথম আলো পুরস্কার দুই পর্বের লটারি বিজয়ীদের পুরস্কার বিতরণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১’ আয়োজনের প্রথম ও দ্বিতীয় পর্বে তারকা জরিপে যাঁরা কুপন পূরণ করে পাঠিয়েছেন, তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে বিজয়ীদের। আজ রোববার তাঁদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। বিকেল তিনটায় ঢাকার প্রথম আলো কার্যালয়ের পঞ্চম তলায় এই পুরস্কার দেওয়া হবে। প্রথম পর্বের জন্য ল্যাপটপ পাচ্ছেন ভৈরবের টুম্পা ও মুঠোফোন পাচ্ছেন সাতক্ষীরার পলাশপোলের ইকবাল কবীর খান। দ্বিতীয় পর্বের ল্যাপটপ পাচ্ছেন মানিকগঞ্জের পশ্চিম দাশড়ার আল-আমিন এবং দ্বিতীয় পুরস্কার মুঠোফোন পাচ্ছেন শেরপুরের শহিদুল।এ ছাড়া যাঁরা প্রাইজবন্ড পেয়েছেন, তাঁদের প্রাইজবন্ড ডাকযোগে পাঠানো হবে।