মেরিল স্ট্রিপের বদান্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার জিততে কে না চায়! আর তা যদি হয় অস্কার পুরস্কার। অস্কার পাওয়ার জন্য মুখিয়ে থাকাটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে মেরিল স্ট্রিপকে ব্যতিক্রমই বলা চলে। এবারের অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে নিজের পরিবর্তে প্রতিদ্বন্দ্বী ভায়োলা ডেভিসের জন্যই অস্কার কামনা করলেন হলিউডের এই তারকা।‘দ্য আয়রন লেডি’ ছবিতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন ৬২ বছর বয়সী মেরিল। অন্যদিকে ‘দ্য হেল্প’ ছবির জন্য অস্কারে মনোনয়ন পেয়েছেন ৪৬ বছর বয়সী অভিনেত্রী ভায়োলা ডেভিস।এবারের ৮৪তম অস্কার আসরে এই দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছেন সবাই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মেরিল জানিয়েছেন, তিনি চান, এবারের অস্কারটি যেন ভায়োলা ডেভিসের ঝুলিতেই যায়।এ প্রসঙ্গে মেরিলের উদ্ধৃতি দিয়ে সান অনলাইন জানিয়েছে, ‘আমি চাই, ভায়োলাই এবারের অস্কার জিতুক। তিনি অসাধারণ একজন অভিনেত্রী। আমি তাঁকে অনেক ভালোবাসি। ২০০৮ সালে ডাউট ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। আমরা খুবই ভালো বন্ধু এবং আমি তাঁকে খুবই পছন্দ করি। আর পছন্দের মানুষের জীবনে ভালো কিছু ঘটুক, সেটাই তো সবাই চায়।’এখন পর্যন্ত ১৭ বার অস্কার মনোনয়ন পেয়েছেন মেরিল। তবে সেগুলোর মধ্য থেকে মাত্র দুবারই অস্কার জেতার সৌভাগ্য হয়েছে তাঁর। দেখা যাক, এ বছর অস্কার-ভাগ্য তাঁর জন্য সুপ্রসন্ন হয় কি না!