মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা তৈরির প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৬৬ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) তৈরির দরপত্র অনুমোদন দিয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫২৬ কোটি ১৫ লাখ টাকা। প্রতিবছর ২২ লাখ করে তিন বছরে মোট ৬৬ লাখ পাসপোর্ট তৈরি করা হবে। সরকার মালয়েশিয়া-ভিত্তিক আইআরআইএস বারহেট করপোরেশনকে এ পাসপোর্ট ও ভিসা তৈরির কাজ দিয়েছে।আজ বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. নুর-উর-রহমান সাংবাদিকদের এসব কথা জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের সচিব ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।