মেশিন রিডেবল পাসপোর্টের জ্ঞাতব্য বিষয়গুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর মেয়াদি জরুরি পাসপোর্ট ছাড়া ১ এপ্রিল থেকে হাতে লেখা পাসপোর্ট দেওয়া হচ্ছে না। এখন থেকে সবাইকে যন্ত্রে পাঠযোগ্য (মেশিন রিডেবল বা এমআরপি) পাসপোর্ট দেওয়া হবে। তবে আগের হাতে লেখা পাসপোর্টের মেয়াদ থাকা অবস্থায় সেটি দিয়ে বিদেশে যাওয়া যাবে।আজ বুধবার পাসপোর্ট অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে জানানো হয়, ঢাকা আঞ্চলিক অফিসে ১ এপ্রিল থেকে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার অধিবাসীদের এমআরপির আবেদন গ্রহণ ও নিবন্ধন শুরু হয়েছে।এমআরপির করণীয় বিষয়* দুই কপি নতুন (এমআরপি) ফরম নিকটস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিস হতে (অথবা অনলাইনে www.dip.gov.bd) সংগ্রহ করুন। বাংলাদেশ পাসপোর্ট রুলস অনুসারে যাদের ক্ষেত্রে পুলিশ তদন্ত বাধ্যতামূলক নয় তারা দুটি ফরমের পরিবর্তে একটি ফরমে আবেদন করতে পারবেন।* আবেদনপত্র সঠিক এবং সম্পূর্ণভাবে পূরণ করতে হবে।* প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিটি ফরমের নির্ধারিত স্থানে একটি পাসপোর্ট সাইজে (৫.৫ সে.মি.×৪.৫ সে. মি.) ছবি সংযুক্ত করতে হবে।* আবেদনপত্রের ওপর ছবি সংযুক্ত করার পর ছবির ওপর সত্যায়ন করতে হবে। এমনভাবে সত্যায়ন করতে হবে, যাতে কিছু অংশ ছবির ওপর এবং কিছু অংশ ফরমের ওপর পড়ে।* আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।* সোনালী ব্যাংকের অনুমোদিত শাখায় নির্ধারিত ফি জমা দিতে হবে।* আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট আবেদন ফরমটি জমা করতে হবে।* ১৫ বছরের কম বয়সের আবেদনকারীর ক্ষেত্রে মাতা-পিতার ছবি উভয় ফরমে সংযুুক্ত করে সত্যায়ন করতে হবে।* ক্ষেত্রবিশেষ ফরম পূরণ করার সময় কোনো জটিলতায় পড়লে আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণে কর্তব্যরত অনুমোদিত কর্মকর্তা-কর্মচারীর সাহায্য নিতে পারবেন।* এমআরপির জন্য আবেদনপত্র গ্রহণের সময় আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোতে আবেদনকারীদের ছবি, আঙুলের চাপ এবং স্বাক্ষর নেওয়া হবে, যাকে বলা হচ্ছে নিবন্ধন। নিবন্ধনের পর বিতরণ কুপন দেওয়া হবে, যার ওপর সম্ভাব্য পাসপোর্ট দেওয়ার তারিখ উল্লেখ থাকবে।* বিতরণ কুপনে উল্লিখিত বিতরণের তারিখে সংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট নেওয়ার জন্য পুনরায় আবেদনকারীকে আসতে হবে।* জরুরি মেশিন রিডাবল পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে (সর্বোচ্চ ১৫ কর্মদিবসের মধ্যে) ছয় হাজার টাকা এবং অন্যান্য ক্ষেত্রে তিনি হাজার টাকা ফি দিতে হবে।* আইসিএওর গাইডলাইন অনুযায়ী এমার্জেন্সি পাসপোর্ট ইস্যুর তারিখ হতে এক বছর বলবত্ থাকবে। এ জন্য এক হাজার টাকা ফিস দিতে হবে।* এরই মধ্যে প্রদেয় হাতে লেখা পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ ৩১ মার্চ ২০১৫ পর্যন্ত চালু থাকবে (যদি মেয়াদ থাকে)।* ক্ষেত্রবিশেষে বর্তমান পাসপোর্টটি i) হারিয়ে গেলে, ii) মেয়াদ উত্তীর্ণ হলে, iii) মেয়াদ আছে কিন্তু পাতা শেষ হয়েছে অথবা iv) ব্যবহারের অনুপযোগী এসব ক্ষেত্রে অতীতের মতো নবায়নের জন্য অথবা মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। হারানো ব্যতীত এসব ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টটি সমর্পণ করতে হবে। এ ক্ষেত্রে মেশিন রিডেবল পাসপোর্টের সঙ্গে আগের হাতে লেখা পাসপোর্টটিও ফেরত নিতে পারবে এবং এমআরপি পাসপোর্টের ওপর পুরোনো পাসপোর্টের নম্বর উল্লেখ করা হবে।* জরুরি ক্ষেত্রে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া সম্ভব না হলে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে প্রদানের তারিখ থেকে ৩১ মার্চ ২০১১ পর্যন্ত নবায়ন করা যাবে। সে ক্ষেত্রে জরুরি (তিন দিনের) ফিস প্রতিবছর ৫০০/- টাকা এবং সাধারণ (তিন-সাত দিন) ফিস প্রতিবছর ৩০০/- টাকা হারে দিতে হবে।* ০১ এপ্রিল ২০১০ সালের আগে যারা আবেদন করেছেন, কিন্তু তাদের নামে পাসপোর্ট ইস্যু করা হয়নি, তাদের ফি সমন্বয় করে পুনরায় মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করতে হবে।* এমআরপি সংশ্লিষ্ট যেকোনো তথ্যের জন্য হেল্প ডেস্কে যোগাযোগ করুন।টেলিফোন নম্বর: ৯১৪০০৯৬, ৮১২৩৮৩৬ (সময় সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত)।