মেহদি হাসানের পাশে রাজস্থান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরুতর অসুস্থ পাকিস্তানের গজল গানের শিল্পী মেহদি হাসানের পাশে দাঁড়িয়েছে ভারতের রাজস্থান রাজ্য সরকার। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেইলট বলেছেন, ‘মেহদি হাসান ভারতে এলে রাজস্থান সরকার তাঁর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেবে। আমরা চাই একটু সুস্থ হয়েই তিনি যেন রাজস্থান আসেন।’ রাজস্থানের ঝুনঝুন জেলার লুনা গ্রামে জন্ম মেহদি হাসানের। এদিকে ভারত কেন্দ্রীয় সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, মেহদি হাসান ভারতে এলে তাঁর চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ভারতের সরকার। ৮৪ বছর বয়সের এই শিল্পী এখন পাকিস্তানের করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন।