মেহেদি হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারিয়ে যেতে বসেছিলেন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে নিষিদ্ধ করেছিল ক্লাব। ফিরে এসে আবার আগের মতো দলকে নির্ভরতা দিলেন মেহেদি হাসান (উজ্জ্বল)। আসামের বরদুলই ট্রফির ফাইনালে এই মিডফিল্ডার করেছেন জোড়া গোল। নেপালের থ্রি-স্টার ক্লাবকে ফাইনালে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আবাহনী। বিদেশের মাটিতে আবাহনীর এই সাফল্যের অন্যতম নায়ক মেহেদি হাসান ফাইনালের সেরা খেলোয়াড়ও। মাগুরার ছেলে, বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল তারকা সাকিব আল হাসানের ফুফাতো ভাই মেহেদিই আমাদের এ সপ্তাহের তারকা।