মেহেন্দীগঞ্জে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দীগঞ্জে বিএনপি-সমর্থিত প্রার্থী সাহাবুদ্দিন পৌর নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন । সাহাবদ্দিন বলেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা পঙ্কজ দেবনাথের নেতৃত্বে ছাত্রলীগের নেতারা কালিকাপুর, অম্বিকাপুর, দুর্গাপুরসহ বিভিন্ন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দিয়েছে । এমনকি বিভিন্ন স্থানে তাঁর কর্মীদের মারধরও করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন । তবে এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন বলেছন, নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে। উপজেলা রিটার্নিং কর্মকর্তা বদরুল হক প্রথম আলোকে বলেছেন, বিচ্ছিন্ন কিছু অভিযোগ আসছে। তবে সেগুলো বড়কিছু নয়। নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নামে বিভিন্ন কেন্দ্রে ঢুকে মারধরের যে অভিযোগ রয়েছে সে সম্পর্কে তিনি বলেন, পঙ্কজ এখানকার ভোটার। তিনি তাঁর নির্দিষ্ট কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি অন্য কেন্দ্রগুলোর সামনে গিয়ে থাকতে পারেন।