মেহেরপুর থেকে ৫ বোমা,গুলি ও অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেহেরপুরে গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম থেকে পাঁচটি বোমা, একটি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করেছে । ওই গ্রামের বাসিন্দা ছাদিমান মালিথার বাড়ি থেকে আজ বৃহস্পতিবার সকালে এগুলো উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, এ বোমা ও অস্ত্র ছাদিমান মালিথার ছেলে জাকিরুল মালিথার। জাকিরুল পলাতক রয়েছেন।মেহেরপুর র্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ পুলিশ ও র্যাব ওই বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তাঁরা বাড়ির গোয়ালঘরের ভিতরে লুকানো অবস্থায় একটি ব্যাগ থেকে অস্ত্র ও বোমা-গুলি উদ্ধার করে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানিয়েছেন, বোমাগুলো নিষ্ক্রিয় করতে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।