মেহেরপুর সীমান্তে বাংলা ভাষাভাষীদের মিলন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে আজ সোমবার বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষীদের মিলন মেলা বসছে। দুই দেশের দুটি জেলা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যৌথভাবে তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে পালন করবে। আজ বেলা তিনটায় মেহেরপুরের মুজিবনগর সীমান্ত এবং ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হূদয়পুর সীমান্তের মধ্যকার নো-ম্যানস ল্যান্ডে এ মিলন মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভারতের ৩০ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত থাকবে। এ ছাড়া উভয় দেশের দুই জেলার প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিকসহ বাংলা ভাষাভাষী শত শত মানুষ উপস্থিত থাকবে।অনুষ্ঠানসূচিতে আছে অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা, রাখি বন্ধন ও মিষ্টিমুখ করানো। অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হবে। সব শেষে থাকছে আলোচনা অনুষ্ঠান, অতিথিদের ক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।