মেহেরপুরে অস্ত্র ও বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রাম থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আজ বুধবার ভোরে কয়েকটি আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি উদ্ধার করেছে।র্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার এএসপি শেখ জাহিদুল ইসলাম জানান, চরমপন্থীরা গোপন বৈঠক করছে, এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল আজ ভোরে গাংনীর চৌগাছা গ্রামে অভিযান চালায়। এ সময় চরমপন্থীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ গ্রামের কয়েকটি জায়গা থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ১০টি গুলি ও ছয়টি বোমা উদ্ধার করেছে।উদ্ধার হওয়া অস্ত্র, বোমা ও গুলি গাংনী র্যাব ক্যাম্পে রাখা হয়েছে।