মেহেরপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় অস্ত্র, গুলি, বোমা, ধারাল অস্ত্রসহ ইকাজ তুল্লা (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। উপজেলার হিন্দা গ্রাম থেকে আজ শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।র্যাবের ভাষ্যমতে, ইকাজ চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ) দলের সদস্য।র্যাব-৬-এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে সাজ্জাদ রায়হান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাঁর ভাষ্য, হিন্দা গ্রামের একটি মাঠে অস্ত্রধারী কয়েকজন চরমপন্থী নাশকতামূলক কার্যকলাপের পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর চারটার দিকে সেখানে অভিযান চালানো হয়। চরমপন্থীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় ইকাজ তুল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি শাটার গান, চারটি গুলি, চারটি তাজা বোমা, দুটি ধারালো রাম দা উদ্ধার করা হয়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক জানান, ইকাজ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চরমপন্থী দলের সদস্য। তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।