মেহেরপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের একটি মাদ্রাসা থেকে আজ রোববার ভোরে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি বোমা ও দুটি গুলি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদাহ গ্রামের আমির চান (৩৬), একলাস শেখ (৩০) ও সাহাদাত্ হোসেন (২৮)।মেহেরপুরের গাংনীর র‌্যাব কমান্ডার জাহিদুল ইসলামের ভাষ্যমতে, গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের একটি বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা নিয়ে ডাকাতেরা কুষ্টিয়া থেকে গাংনীতে যায়। তারা রাতে সাহারবাটি গ্রামের দাখিল মাদ্রাসায় অবস্থান নেয়। খবর পেয়ে গাংনী থানার পুলিশসহ র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করেন। অস্ত্রসহ ডাকাতদের গাংনী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে।