মেহেরপুরে অ্যানথ্রাক্সের আরও ৯ রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় আজ শনিবার অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও নয়জন রোগীকে শনাক্ত করা হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) আনোয়ারুল ইসলাম বলেন, আক্রান্ত ওই নয়জনের বাড়ি গাংনীর কল্যাণপুর গ্রামে।আরএমও আনোয়ারুল ইসলাম বলেন, গত ৪ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যানথ্রাক্সে আক্রান্ত ২২ জনের মতো রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ৩১ জন এ রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। প্রতিদিনই নতুন রোগী আসছে।গাংনী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মারুফ হাসান বলেন, অ্যানথ্রাক্স রোগে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ব্যাপারে মেহেরপুর সিভিল সার্জন চিকিত্সক আবদুস শহীদ বলেন, অ্যানথ্রাক্স নিরাময়ে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ আছে। আক্রান্ত রোগীদের চিকিত্সা চলছে। অনেকেই সুস্থও হয়ে গেছে।সরেজমিনে দেখা গেছে, গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে এক পরিবারের তিনজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। তাঁরা হলেন আরফাতুন নেছা (৪৫) তাঁর ছেলে জুয়েল রানা (২০) ও আখতারুজ্জামান (১২)। একই গ্রামের শাহাদত্ হোসেনের স্ত্রী জামেনা খাতুন (৫০), মেহেদীর স্ত্রী শিউলী খাতুন (২৫), মুনছুর আলী (৫৭) হারুনুর রশিদের ছেলে পিয়ার আলী (৩৫), হাড়াভাঙ্গা গ্রামের আবদুল আলীর স্ত্রী আমেনা খাতুন (৩৬), পীরতলা গ্রামের আবদুল জলিলের ছেলে বাবুর আলী (৩৫), ইমদাদুল হক (৪০), হাড়াভাঙ্গা গ্রামের আবুল খয়েরের স্ত্রী শিরিনা খাতুন (৪৫), আলম হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৩৬) গাংনী পৌর শহরের মাঠপাড়ার মৃত ইবাদত শেখের ছেলে ফকির মণ্ডল (৭০), বাছিরুলের স্ত্রী তৃপ্তি খাতুন (২৬) ও মুসাব উদ্দীনের ছেলে আজিবর রহমান (২২)। আক্রান্ত ব্যক্তিরা বলেছেন, গরুর মাংস খেয়ে তাঁরা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় অ্যানথ্রাক্স রোগ ধরা পড়ে। অ্যানথ্রাক্সে আক্রান্ত গরুর মাংস খেয়ে তখন ১৩ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছিল।