মেহেরপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুরা ইউনিয়নের চরগোয়াল গ্রামে আজ সোমবার আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে হাবিল উদ্দিন ও আতাহার নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় ব্যক্তিরা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে খাসজমি দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে হাবিল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। আর আতাহার নামের আরেকজনতে গুরুতর অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে তিনি সেখানে মারা যান। নিহত দুজনেই আওয়ামী লীগের কর্মী বলে স্থানীয় সূত্র জানিয়েছে। গ্রামবাসীর দাবি, আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সমর্থকদের শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ করেছেন।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মটমুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো এ ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, উভয় পক্ষের মধ্যে এখনো সংঘর্ষ চলছে। সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।