মেহেরপুরে ওয়ার্ড সদস্যকে জবাই করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আফসউদ্দিনকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আফসউদ্দিন আমদাহ ভূমি অফিসে কাজ শেষে মোটরসাইকেলে মেহেরপুর শহরে যাচ্ছিলেন। এ সময় তিনি আমদাহ গোরস্তানের কাছে পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে রাস্তার ওপরেই জবাই করে পালিয়ে যায়।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।