মেহেরপুরে কলেজছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে মিঠুন (২২) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। আজ মঙ্গলবার পুলিশ তঁার লাশ উদ্ধার করেছে। দুবৃর্ৃত্তদের ধারালো অসে্ত্রর আঘাতে তঁার মৃতু্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিঠুন মেহেরপুর পেৌর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আজ সকালে পুলিশ শোলমারী গ্রামের পাশের রামদাসপুর পুড়াতুলা মাঠ থেকে তঁার লাশ উদ্ধার করে। হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।প্রথম আলো ডটকমকে মিঠুনের বাবা কুরমান মণ্ডলের দেওয়া ভাষ্যমতে, মিঠুন গতকাল সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে অনেক খঁুজেও তঁার সন্ধান মেলেনি। আজ সকালে শোলমারী গ্রামের রামদাসপুর পুড়াতলা মাঠের পঁেয়াজখেত থেকে মিঠুনের লাশ উদ্ধার করা হয়।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন জানান, গ্রামে মিঠুনের পরিবারের সঙ্গে কারও বিরোধ নেই। মেহেরপুর পেৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযিম বলেন, মিঠুন খুব নরম স্বভাবের ছিলেন। উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধারালো অস্ত্র দিয়ে মিঠুনের পায়ের রগ ও গলা কাটা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হবে।