মেহেরপুরে চরমপন্থী নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী এলাকা থেকে র‌্যাব আজ মঙ্গলবার ভোরে হবিবুর রহমান ওরফে হবি নামের একজনকে গ্রেপ্তার করেছে। র‌্যাবের দাবি, হবিবুর এ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী নেতা। র‌্যাব তাঁর কাছ থেকে একটি এমএম পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচটি পিস্তলের গুলি ও সহস্রাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করার দাবি করেছে।র‌্যাব-৬-এর মেহেরপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রাজিবুল হাসান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আজ ভোরে উপজেলার বামুন্দীতে হবিবুরের বাড়িতে অভিযান চালান। এ সময় অস্ত্র ও গুলিসহ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে গুলিভর্তি ম্যাগজিন ও সহস্রাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, গ্রেপ্তার হবিবুরের বিরুদ্ধে গাংনী থানায় চাঁদাবাজি, বোমা, অস্ত্র, ডাকাতিসহ ছয়টি মামলা আছে। হবিবুর দিনে পরিবহন শ্রমিক হিসেবে কাজ করলেও রাতে এ অঞ্চলের অপরাধ জগতের সম্রাট ছিলেন।