মেহেরপুরে ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনায় শিক্ষার্থী-বাসশ্রমিক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের সুপারভাইজার কলেজছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আজ বুধবার ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে এ ঘটনা ঘটে। মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ওসি গোলাম রহমান জানান, ভাড়া নিয়ে এক ছাত্রীর সঙ্গে বাসের সুপারভাইজার দুর্ব্যবহার করলে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরবর্তী সময় অধ্যক্ষের কক্ষে বাসমালিক, শ্রমিকনেতা, পুলিশ ও ছাত্রদের মধ্যে বৈঠক হয়। বাসমালিক ও শ্রমিকনেতারা বৈঠকে জানান, এখন থেকে কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হবে। বাসের অভিযুক্ত সুপাইভাইজার বৈঠকে অনুপস্থিত থাকায় আগামীকাল বৃহস্পতিবার আবার বৈঠক বসবে।