মেহেরপুরে ছয়টি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকা থেকে আজ শনিবার সকালে পুলিশ ও র‌্যাবের একটি যৌথ দল ছয়টি বোমা উদ্ধার করেছে। বোমাগুলো মেহেরপুর সদর থানায় পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে।র‌্যাব-৬ মেহেরপুরের উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ জানান, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের সদস্যরা শহরের কলেজ মোড় এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করে। বোমাগুলো একটি পলিথিনের ব্যাগে মোড়ানো ছিল।মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (চলতি দায়িত্বপ্রাপ্ত ওসি) রিয়াজুল ইসলাম জানান, উদ্ধার ছয়টি বোমা বড় জর্দার কৌটায় তৈরি। সেগুলো লাল টেপে মোড়ানো ছিল। র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, মেহেরপুর চরমপন্থী অধ্যুষিত অঞ্চল। এখানে মাঝেমধ্যেই অস্ত্র ও বোমা উদ্ধার হয়। আসন্ন পৌরসভা নির্বাচনে সহিংসতা সৃষ্টিতে কোনো চরমপন্থী দল এ অস্ত্র ও বোমা মজুদ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।