মেহেরপুরে টেন্ডার দাখিল নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে আজ সোমবার সকালে এক কোটি ৮৬ লাখ টাকার টেন্ডার দাখিলকে কেন্দ্র করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গাড়ি লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপের ঘটনাও ঘটে। তবে কেউ হতাহত হয়নি। সংঘর্ষের ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল।