মেহেরপুরে ডায়াবেটিস হাসপাতাল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে আনুষ্ঠানিকভাবে ডায়াবেটিস হাসপাতালের কার্যক্রম ৯ মার্চ চালু হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সার্কিট হাউস মোড়সংলগ্ন সরকারি স্থানে (মহিলা ক্লাব) প্রাথমিকভাবে ১০ শয্যার এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবদিন হাসপাতালের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেরপুর জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ, সিভিল সার্জন নজরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার, মেহেরপুর পৌর মেয়র মুতাছিম বিল্লাহ মতু প্রমুখ বক্তব্য দেন।