মেহেরপুরে তিনটি অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার একটি গ্রাম থেকে র্যাব আজ শনিবার ভোরে তিনটি অস্ত্র উদ্ধার করেছে। তবে কাউকে আটক করতে পারেনি র্যাব।মেহেরপুর র্যাব-৬-এর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা আজ ভোরের দিকে মেহেরপুর সদর উপজেলার মোনাখালী ইউনিয়নের বন্দর গ্রামের আখের আলীর লিচুবাগানে তল্লাশি অভিযান চালান। এ সময় তাঁরা লিচু বাগানের মধ্যে পলিথিনে মুড়ানে দুটি সার্টার গান ও একটি পিস্তল উদ্ধার করে।মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।