মেহেরপুরে বিএনপির বিক্ষোভ ও শোক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে আজ শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও শোক সমাবেশ করেছে জেলা বিএনপি। নাটোরে বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর হত্যা ও সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনায় খালেদা জিয়াসহ বিএনপির নেতাদের নামে একাধিক মামলা দায়েরের প্রতিবাদে বিএনপি এই মিছিল করে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সাংসদ মাসুদ অরুণের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিএনপির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহর ঘুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, সরকার দুঃশাসন চালিয়ে দেশকে কারাগারে পরিণত করতে চাইছে। হত্যা, নির্যাতন, মামলা, হামলার মধ্য দিয়ে সরকার দেশে আবার একদলীয় বাকশালের শাসন কায়েম করতে চায়। তাই সরকারকে সরাতে গণসংগ্রামের কোনো বিকল্প নেই।মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নেতা আলমগীর খান ছাতু, মুজিবনগর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, আইনজীবী মারুফ আহমেদ বিজন, বিএনপির নেতা এম এ কে খায়রুল বাশার প্রমুখ।