মেহেরপুরে বোমা হামলায় দুই কাউন্সিলর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের বোমা হামলায় মেহেরপুর পৌরসভার দুই ওয়ার্ডের দুই কাউন্সিলর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতেরা হলেন—২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মিজানুর রহমান এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল ইসলাম। মিজানুর রহমান মেহেরপুর শহর যুবলীগের সভাপতিও। তাঁদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে মিজানুর রহমান ও কামরুল ইসলাম শহরের রাজধানী শপিং সেন্টারে বসে গল্প করছিলেন। এ সময় সন্ত্রাসীরা দোকানে ঢুকে তাঁদের লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে মারে। আহত অবস্থায় উদ্ধারের পর তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।মেহেরপুর সদর হাসপাতালের চিকিত্সক অলক কুমার জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকায় পাঠানো হবে।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সন্ত্রাসীরা ক্রেতা সেজে দোকানে ঢুকে বোমা হামলা চালায়। সন্ত্রাসীদের ধরতে পুলিশের কয়েকটি দল শহরে অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত পুলিশ বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। তবে কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তিনি তা জানাতে পারেননি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে তিনি জানান।