মেহেরপুরে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে সন্ত্রাসীরা আজ বৃহস্পতিবার ভোরে একজন ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে। নিহতের নাম ছাদের আলী (৪৫)। তাঁর বাড়ি গাংনী উপজেলার করমদী গ্রামে।নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্র জানিয়েছে, আজ ভোরে কাছের একটি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা ছাদের আলীকে ধরে নিয়ে যায়। পরে তারা ছাদেরকে বাড়ির অদূরে করমদী মাঠে নিয়ে জবাই করে হত্যা করে। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মেহেরপুর জেনারেল হাসপাতালে লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।নিহতের ছেলে আকমল হোসেন জানান, পাশের বাড়ির লোকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে গত দেড় বছর আগে ছাদের আলীর পাশের বাড়ির সরকুল হোসেন নামে একজন খুন হন। এরই জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে।